Today Post
- Get link
- X
- Other Apps
বিনোদন ডেস্ক: সালমান খানের ‘টিউবলাইট’ সিনেমাটি এখনো মুক্তি পায়নি। কিন্তু মুক্তির আগেই এই ছবির তিনটি গানের স্বত্ব প্রযোজক বেচে দিয়েছেন। সনি মিউজিকের কাছে এই ছবির গানের স্বত্ব বিক্রি করা হয়েছে ২০ কোটি রুপিতে যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ কোটি। কবির খান পরিচালিত ------------
ও প্রযোজিত এই ছবির প্রযোজক সালমান খানও। গতকাল মঙ্গলবার সনি মিউজিকের কাছে তাঁরা ‘টিউবলাইট’ ছবির গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন। তবে সালমান বা কবির কেউই এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি।
এর আগে সালমান খান অভিনীত আলোচিত ছবি ‘প্রেম রতন ধন পায়ো’-এর গানের স্বত্ব বিক্রি হয়েছিল ১৭ কোটি রুপিতে। আর ১৯ কোটি রুপিতে শাহরুখ খান ও কাজলের ছবি ‘দিলওয়ালে’-এর গানের স্বত্ব বিক্রি করা হয়।
‘টিউবলাইট’-এর সংগীত পরিচালনা করেছেন প্রীতম। ছবিটি মুক্তি পাবে এই বছরের জুন মাসে.........
afffafafaffaaff
afffafafaffaaff

Comments
Post a Comment
Thank You very much .