Today Post
- Get link
- X
- Other Apps
সেই ভেসপা নিলামে উঠছে! আশা করা হচ্ছে, তিন লাখ ইউরোতে সেটি বিক্রি হয়ে যাবে।
ভেসপাটির কথা মনে হলেই মনে জাগে অদ্ভুত রোমান্স! চোখের সামনে ভেসে ওঠে রোমান হলিডে ছবির বিভিন্ন দৃশ্য।
গ্রেগরি পেক আর অড্রে হেপবার্ন কী অসাধারণ অভিনয়ই না করেছিলেন সেই ছবিতে। ছবিতে ভেসপাটির মালিক ছিলেন গ্রেগরি পেক।
এক দৃশ্যে পাগলের মতো সেই ভেসপা চালাচ্ছিলেন রাজকুমারী, মানে অড্রে হেপবার্ন। চট করে ভেসপার পেছনে বসে সাংবাদিক মানে গ্রেগরি পেক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন সেই শকট। সে এক রোমাঞ্চকর দৃশ্য!
ভেসপার কথায় চলে আসি এবার। এটির চেসিস নম্বর ছিল ১০০৩। ইতালিয়ান পিয়াজ্জিও কোম্পানির তৈরি তৃতীয় ভেসপা ছিল এটি। আগের দুটিকে আর খুঁজে পাওয়া যায় না, তাই এটাই পৃথিবীর সবচেয়ে পুরোনো ভেসপা হিসেবে স্বীকৃত।
পিয়াজ্জিও নামের কোম্পানিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিমান তৈরি করত। যুদ্ধে ইতালি জার্মানির পক্ষ নেওয়ায় যুদ্ধাবসানে কোম্পানিটিকে আর বিমান তৈরি করতে দেওয়া হয়নি। তখন কোম্পানিটি স্কুটার বা ভেসপা উৎপাদন করা শুরু করে। ১৯৪৬ সাল থেকেই পিয়াজ্জিওর তৈরি ভেসপা জনপ্রিয় হয়ে ওঠে।
১৯৫৩ সালে রোমান হলিডে ছবিটিতে ১০০৩ ভেসপাটি যথেষ্ট গুরুত্ব পায়।
অনলাইন অকশন সাইট কাটাউইকিতে বিক্রির জন্য উঠেছে ভেসপাটি। সেই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ দাভিদ মেয়ারলি বলেছেন, ‘আমরা আশা করছি, কোনো সংগ্রাহক অথবা জাদুঘর এই ভেসপা কিনে নেবে। এটি সংরক্ষণ করে আগামী প্রজন্মকে জানাতে পারবে ইতালীয় ইতিহাসের একটি অধ্যায়কে।’ ভাবা হচ্ছে, ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ইউরোয় বিক্রি হয়ে যাবে ভেসপাটি। ২৮ মার্চ পর্যন্ত চলবে নিলাম। পিটিআই।

Comments
Post a Comment
Thank You very much .